নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১৯জানুয়ারি :-
কেন্দ্রীয় সরকারের নেতাজির জন্ম দিবস পালন প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, নেতাজির জন্ম দিবস পালন করতে হলে নেতাজির আদর্শের দীক্ষিত হতে হয়। নেতাজির একদিকে ডিলন আর একদিকে শাহনেওয়াজ খান। মোদিজীর এদিকেও অমিত শাহ ওদিকে অমিত শাহ। মোদিজীর শাহনাজ খান কে নেতাজি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে ভারতবর্ষের কথা ভেবেছিলেন। বিজেপির সাম্প্রদায়িকতা হানাহানির ঊর্ধ্বে উঠুক। বিজেপি সবাইকে নিয়ে চলা শিখো তারপর নেতাজির পায়ের ধুলো নেবে। নেতাজির আদর্শ মানব না আর বাংলার রাজনীতি ভোট আসছে বলে রাজনৈতিক মঞ্চে নেতাজি নেতাজি। নেতাজির জন্মদিন কেন জাতীয় ছুটি ঘোষণা হলো না। নেতাজি স্ট্যাচু ৩ হাজার কোটি টাকা দিয়ে হলেও বানানো হলো না কেন। নেতাজীর যে ফাইলগুলো কেন্দ্রীয় সরকারের কাছে আছে তা এখনো কেন প্রকাশ্যে আনা হলো না। শুধু নেতাজি করে বাংলায় আবেগ চারানো যাবে না। মিমের প্রার্থী দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, মিম প্রার্থী দিলে আমাদের কোন অসুবিধা হবে না। কারণ বাংলার মানুষ অবুঝ নয়। ভোট কাটাকাটির রাজনীতি বিহারে হতে পারে ইউপিতে হতে পারে। বাংলার বেশিরভাগ মানুষ অসাম্প্রদায়িক মানুষ। তারা হিন্দু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুসলিম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তারা একদিকে চলে আর মিম ভোট পেতে বিজেপিকে সাহায্য করতে এসেছে। মিমকে নিয়ে আসছে কারা কারা এদের পরিচালনা করছে। সুতরাং বাংলায় চিড়ে ভিজবে না।

No comments:
Post a Comment